কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬ - ১৫:৬
• পঠিত: 7 বার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সৈয়দপুর (সাংগঠনিক) জেলা ছাত্রদলের অনুমোদনে গত ১২ আগস্ট এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে মো. সোহেল রানা প্রামাণিক রাসেলকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. জোবায়ের ইবনে রুবেলকে। সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাসুম বিল্লাহ।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাজু বিশ্বাস সরকার, মো. মিলন কর্মকার, মো. দিলার রসুল, মো. আরিফ মিয়া, মো. তেতু মিয়া, মো. বিপ্লব হোসেন বাবু, মো. আব্দুল আজিজ ও মো. গাজিউল আজম নয়ন।
সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে শেখ আহসান হাবীব তাজুকে। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন মো. স্বপন মিয়া, মো. রাশেদুল ইসলাম (রিপন), মো. আশিকুর রহমান মিন্টু ও মো. রওশন বাবু।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল হাসান রোমিও, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাঈম মিয়া, প্রচার সম্পাদক মো. নাসিরুল ইসলাম নিশাত, সহ-প্রচার সম্পাদক মো. বিজয়, দপ্তর সম্পাদক মো. নাহিদ রাজ এবং সহ-দপ্তর সম্পাদক মো. মেহেদুল জামাত শাবিব।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. শাহিনুর ইসলাম সন্টু, মো. হাবিবুর রহমান হাবিব, সাকিল আহমেদ, সানজুল কবির সেতু, নাহিদ হাসান, রিফাতুল ইসলাম রোহান ও মো. মিয়াদ ফয়সাল তুহার।
জেলা ছাত্রদলের দেওয়া নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়েছে।






