
নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬ - ২০:৫০
• পঠিত: ১২ বার

বগুড়ার শেরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবাসহ মো. শাওন শেখ (নাম) নামে এক যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) শেরপুর উপজেলার বাগড়া কলোনি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মো. শাওন শেখ শেরপুর উপজেলার বেতগাড়ী পূর্বপাড়া এলাকার মো. আব্দুর রউফ শেখের ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা উদ্ধারের পর শাওন শেখের বিরুদ্ধে একটি মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে শেরপুর থানা পুলিশ।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
