সারাদেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অভিযানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য জনাব তারেক রহমান।
এ উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
এছাড়াও অভিযানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটস সদস্যরা অংশ নেন।
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।