বগুড়ার শেরপুরে জাকের পার্টির একটি অফিসে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শেরপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগকারী মো. মাছুম রানা ওয়াসিম (৪৩) শেরপুর পৌরসভার উলিপুর এলাকার বাসিন্দা এবং জাকের পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি। তাঁর দাবি, শেরপুর পৌরসভার কলেজ রোড এলাকায় তাঁর দলীয় কার্যালয় রয়েছে। অভিযুক্তদের সঙ্গে তাঁর আগে থেকেই বিরোধ চলে আসছিল।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে ওই কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান। অফিসের তিন পাশের দেয়াল ভেঙে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ছাড়া অফিস থেকে ৮০টি প্লাস্টিকের চেয়ার, দুটি ফ্যান, তিনটি টেবিল, ২৫০টি প্লেট, ১০টি জগ, চারটি বালতি, সাইনবোর্ড, ব্যানার, দলীয় পতাকাসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন বাদী।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার খবর পেয়ে মাছুম রানা ওয়াসিম দুপুর ১২টার দিকে কার্যালয়ে গিয়ে দেখতে পান, কয়েকজন সেখানে অবস্থান করছেন। ভাঙচুর ও মালামাল নেওয়ার বিষয়ে জানতে চাইলে তাঁকে মারধরের জন্য তেড়ে এসে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় শেরপুর থানায় মো. শফিকুল ইসলাম বুড়া (৫২), তাঁর ছেলে মো. আব্দুল্লাহ (২৫), মো. রফিকুল ইসলাম (৫৫), মো. বিদ্যুৎ সরদার (৩২), মো. জহির উদ্দিন শাহীন (৫৫) ও মো. সমশের উদ্দিন টমর (৩৫)-এর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মইনুদ্দিন বলেন,