ঠাকুরগাঁওয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক আবুনুর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান তুহিন, যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা ও যুগ্ম সাধারণ সম্পাদক কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।