শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
হোম/সংবাদ

কুড়িগ্রামে নির্বাচন কমিশন ও ওসিসির সমন্বয় সভা, লজিস্টিক সরবরাহ সভা

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬ - ১৮:৩

• পঠিত: ৬ বার

কুড়িগ্রামে নির্বাচন কমিশন ও ওসিসির সমন্বয় সভা,  লজিস্টিক সরবরাহ সভা
কুড়িগ্রামে গণতান্ত্রিক সংস্কার, লিঙ্গ-সংবেদনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বয় জোরদারের বিষয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেল (OCC) ও বাংলাদেশ ইলেকশন কমিশন (BEC) এর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একশনএইড বাংলাদেশের আয়োজনে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

GRIP প্রকল্পের আওতায় আয়োজিত সভায় ওয়ান স্টপ ক্রাইসিস সেল কুড়িগ্রাম (OCC), বাংলাদেশ ইলেকশন কমিশন (BEC) ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল- এর প্রতিনিধিরা এতে অংশ নেন। সভায় বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রান্তিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, সুমিয়ারা পারভীন, সদর উপজেলা ইলেকশন অফিসার, আল ইমরান, প্রোগ্রাম অফিসার (OCC), কুড়িগ্রাম, জয়ন্তী রানী, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সবুজ ইসলাম, CO, (OCC), কুড়িগ্রাম, এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (RMO) নিসর্গ মেরাজ চৌধুরী, নার্সিং সুপারভাইজার রোকেয়া মন্ডল।
অনুষ্ঠান পরিচালনা করেন ActionAid Bangladesh এর GRIP প্রজেক্ট টীমের জেন্ডার এক্সপার্ট শিউলি আক্তার, প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম, ফিল কো অর্ডিনেটর সিদরাতুল মুনতাহা। সার্বিক আয়োজন ও সহযোগীতায় ছিলেন আব্দুস সামাদ।

বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, গণতান্ত্রিক সংস্কার কার্যকর করতে হলে শুধু সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করলেই হবে না; সেই প্রক্রিয়ায় নারী, তরুণ, প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় থাকলে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ আরও কার্যকর ও অংশগ্রহণমূলক হবে।

সভায় লিঙ্গ-প্রতিক্রিয়াশীল ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিতে কাজের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান, যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

আলোচনায় উঠে আসে, স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে অংশীজনদের মধ্যে সমন্বয়, জবাবদিহি ও অংশগ্রহণের পরিবেশ আরও সুদৃঢ় করা প্রয়োজন। এ ক্ষেত্রে GRIP প্রকল্পের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সভায় মত প্রকাশ করা হয়।

সভায় অংশগ্রহণকারীদের উপস্থিততে ActionAid Bangladesh এর GRIP Project এর পক্ষ হতে ওয়ান স্টপ ক্রাইসিস সেল কুড়িগ্রাম (OCC) এর কার্যক্রম বৃদ্ধি ও উন্নত সেবা প্রদানে কিছু লজিস্টিক আনুষ্ঠানিক ভাবে ওসিসিকে হস্তান্তর করা হয়। লজিস্টিক সমুহের মধ্যে ছিল ফাইল কেবিনেট, প্রিন্টার, স্ট্যান্ড ফ্যান, জগ এবং গ্লাসের, জানালার পর্দা, কপি হিটার, অফিসার চেয়ার, পানির ফিল্টার ইত্যাদি।

সভায় উপস্থিত প্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে আরও অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ-সংবেদনশীল সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।
বগুড়ার ধুনটে ফাঁকা রাস্তায় গাঁজা বিক্রির সময় দৃষ্টিপ্রতিবন্ধী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে ফাঁকা রাস্তায় গাঁজা বিক্রির সময় দৃষ্টিপ্রতিবন্ধী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

আইসিসিবিতে শুরু ছয় আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী

বগুড়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে সাংবাদিকতা বিষয়, প্রধানমন্ত্রীর সম্মতি

বগুড়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে সাংবাদিকতা বিষয়, প্রধানমন্ত্রীর সম্মতি

সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শেরপুরে মাছবাহী পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ২

শেরপুরে মাছবাহী পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, আহত ২

শেয়ার করুন