দুপচাঁচিয়া উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঢেউটিন, টিউবওয়েল ও ক্রীড়াসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা বিএনপির সভাপ
তি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, শাহাজাহান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুবদল নেতা আশরাফুল আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, উপজেলা কৃষক দলের নেতা মোকলেছুর রহমান বাবু, মাফু প্রমুখ।