দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দক্ষ প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল তালোড়া আদর্শ কেজি এন্ড নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন। ১ অক্টোবর বৃহস্পতিবার তিনি যোগদান কালে অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নতুন অধ্যক্ষের আগমনকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের পক্ষ হতে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
যোগদান শেষে এক সংক্ষিপ্ত মত বিনিময় সভায় নতুন অধ্যক্ষ সামছুল ইসলাম টুটুল বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। বক্তারা নতুন অধ্যক্ষের মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার প্রশংসা করেন এবং তাঁর কর্মদক্ষতায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন। এ সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।