বগুড়ার শেরপুরে ১০টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’- নামের একটি নতুন সংগঠনের আত্ম প্রকাশ হয়। এ লক্ষ্যে শুক্রবার (২ অক্টোবর) শেরপুর পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত সং গঠনের এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শুদ্ধ সাংস্কৃতিক চর্চা ও এর বিকাশের লক্ষ্যে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে সম্মিলিতভাবে পথচলার উদ্দেশ্যে এ জোট গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
নবগঠিত সংগঠন পরিচালনায় মো. মোজাফফর আলীকে আহ্বায়ক, মো. আমিরুল ইসলাম, মো. আব্দুল আলীম ও আশরাফুল আলম রিপনকে যুগ্ম আহ্বায়ক এবং আবুল হোসেন আকাশকে সদস্যসচিব করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যতম সদস্য হিসেবে মো. সোহেল খন্দকার, কে এম কামরুল হাসান পাশা, আপেল মাহমুদ, সৌরভ অধিকারী শুভ ও মঞ্জুর মোর্শেদ ডালাসকে সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, শেরপুর (বগুড়া)-এর সঙ্গে প্রাথমিকভাবে যুক্ত হয়েছে ভবের হাট (লালনচর্চা ও গবেষণামূলক সংগঠন), রাহবার শিল্পী গোষ্ঠী, সুর-সারগাম সঙ্গীত বিদ্যালয়, স্বরমালিকা সঙ্গীত নিকেতন, শেরপুর সাংস্কৃতিক একাডেমি, সুরের ভুবন, নৃত্যাঞ্জলি আর্টস একাডেমি, নৃত্যাঙ্গন একাডেমি, উত্তরণ সাংস্কৃতিক একাডেমি ও হারমোনিকা।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. মোজাফফর আলী বলেন, “সুস্থ ও শুদ্ধ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শেরপুরের সাংস্কৃতিক প্ল্যাটফর্মকে গতিশীল করা আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনকে অপসংস্কৃতিমুক্ত করে সুস্থধারার বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।”