দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তালোড়া পৌর শাখার সভাপতি আমিরুল ইসলাম বকুল(৬৮) ৫অক্টোবর সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি তালোড়া পৌর এলাকার সরঞ্জাবাড়ী মহল্লার মৃত এবাদত আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ৬অক্টোবর মঙ্গলবার বাদ যোহর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আওয়ামীলীগ সরকারের পতের পর তাঁর বিরুদ্ধে ২০২৪সালের জুলাই আন্দোলনের হত্যাকান্ড সহ একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপণে ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।