বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা'র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন।
জাতীয় এই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের আযোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।