‘সাংবাদিকরা সমাজের বিবেক। তৃণমূল থেকে শুরু করে দেশের সর্বোচ্চ মহল পর্যন্ত বিভিন্ন সমস্যা খুঁজে বের করে তা গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নের অংশীদারিত্ব লাভ করে। সাংবাদিকরা সঠিক দায়িত্ব পালন না করলে দেশে বারবার স্বৈরাচার তৈরি হবে। উপজেলা প্রেসকাবের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন, আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকতার। ৬নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে উপজেলা প্রেসকাবের সভাপতি আবু কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ এবং সাবেক সহ-সভাপতি আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বরেণ্য অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক(ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ আব্দুন নুর খন্দকার প্রমুখ ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা প্রেসকাবের সাবেক সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, অধ্য সামছুল আলম, ভারপ্রাপ্ত অধ্য রফিকুল ইসলাম, সাবেক অধ্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সামছুদ্দিন আহমেদ, দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক তহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক আনিছুল ইসলাম লিটন, প্রধান শিক নুরে আলম সিদ্দিকী,প্রধান শিক বেলাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসসহ ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসকাবের সদস্যবৃন্দ । আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।