ঐতিহাসিক ৭নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহামুদুন নবীর পরিচালনায় সভায় দিবসটির তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মল্লিক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মাধ্যমিক শিা অফিসার জাকির হোসেন, দুপচাঁচিয়া প্রেসকাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু কালাম আজাদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এদিন বিকেলে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।