
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ - ২২:০
• পঠিত: ৫ বার

দুপচাঁচিয়া উপজেলায় হাসপাতাল গেট এলাকায় ফার্মেসিতে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের ৮২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৪ নভেম্বর সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান কালে তিনি মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার না থাকা, ওষুধ সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা, ভারতীয় ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্স না থাকার মতো বিভিন্ন অনিয়ম পাওয়ায় মেসার্স তমা মেডিকেল স্টোরকে ৮ হাজার টাকা, মেসার্স মাহী ফার্মেসিকে ৪ হাজার টাকা, মেসার্স তোতা মেডিকেল ষ্টোরকে ৩০ হাজার টাকা, মেসার্স রিপন ফার্মেসিকে ৫ হাজার টাকা , মেসার্স মৌসুমী ফার্মেসিকে সাড়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবরে ওষুধের দোকান বন্ধ করে অনেকে চলে যায়।এ সময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপারভাইজার জেসমিন বেগম, দুপচাঁচিয়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।





