
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ - ০:১৯
• পঠিত: ৭ বার

দুপচাঁচিয়া ওলামা পরিষদের উদ্যোগে নবীন হাফেজ-হাফেজা, আলেম-আলেমা ও নূরানী কোর্সে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ২৮নভেম্বর শনিবার সকালে মডেল মসজিদ হলরুমে ওলামা পরিষদের সভাপতি মাওঃ মুফতি জোবায়ের হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ জিয়াউর রহমান এবং সহসাধারণ সম্পাদক হাফেজ মাওঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান মেহমানের বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক(ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ। বরেন্য অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আতাউল্লাহ নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতের আমীর মতিউর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, প্যানেল চেয়ারম্যান এম শাহীন আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, যুবদল নেতা আশরাফুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব সহ উপজেলায় অবস্থিত সকল মাদ্রাসার মুহতামিম, গন্যমান্য ব্যক্তিবর্গ, সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। এদিন উপজেলার ২’শ ১৫জন হাফেজ-হাফেজা, আলেম-আলেমা ও নূরানী কোর্সে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়।





