
গোলাম মুক্তাদির সবুজ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ - ০:২০
• পঠিত: ৬ বার

বগুড়ার দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য তুহিন বিশ্বাস(৩৪)কে গ্রেপ্তার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত তুহিন দুপচাঁচিয়া পৌর এলাকার বড় পাইকপাড়া মহল্লার মৃত ডাঃ মোকলেছুর রহমানের ছেলে। তিনি দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের সদস্য ছিলেন। ২৭নভেম্বর শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২৪সালে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে নাশকতা মামলার আসামী ছিলেন। এছাড়াও ২’শ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শাহীদুল ইসলাম(৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহীদুল উপজেলার পাঁচথিতা গ্রামের ইব্রাহীম ফকিরের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান নাশকতা মামলায় আ’লীগ নেতা তুহিন ও মাদক মামলায় শাহীদুল ইসলামে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের ২৮নভেম্বর শনিবার আদালতে সোপর্দন করা হয়েছে।





