ব্যাংকারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব)-এর বগুড়া জেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস ও সদস্যসচিব মোহাম্মদ আব্দুল্লাহর অনুমোদনক্রমে ৮৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. আনোয়ার সাদাত আলো এবং সাধারণ সম্পাদক হয়েছেন নিয়াজ মো. নাসির। কমিটিতে মো. আব্দুল মজিদকে সিনিয়র সহসভাপতি, ফরিদ আহমেদ কবিরকে যুগ্ম সম্পাদক এবং মো. আশরাফুল ইসলাম বাবুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যদেরও বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বগুড়া জেলার ব্যাংকারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নবগঠিত কমিটি কাজ করবে। ব্যাংকারদের পেশাগত ও সাংগঠনিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও কমিটি ভূমিকা রাখবে।