মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
নর্থ এক্সপ্রেস নিউজযোগাযোগগোপনীয়তার নীতি

স্বত্ব © নর্থ এক্সপ্রেস নিউজ|কারিগরি সহায়তায়: Sohanur Rahman Jahin

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

North Xpress News
হোম
জাতীয়
সারাদেশ
রাজনীতি
উত্তরাঞ্চল
খেলাধুলা
বিনোদন
লাইফস্টাইল
অর্থনীতি
তথ্যপ্রযুক্তি
ফিচার
আরও
হোমজাতীয়সারাদেশরাজনীতিউত্তরাঞ্চলখেলাধুলাবিনোদনলাইফস্টাইলঅর্থনীতিতথ্যপ্রযুক্তিফিচারআরও
/

হোম/সংবাদ

শেরপুরে বসতবাড়িতে ডিএনসির অভিযান, ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুর বগুড়া

শেরপুর বগুড়া

প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬ - ৯:২২

• পঠিত: ১০ বার

শেরপুরে বসতবাড়িতে ডিএনসির অভিযান, ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. হাসান আহমেদ ওরফে ইসমাইল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাজীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হাসান আহমেদ ওই এলাকার মো. আব্দুল মান্নান শেখের ছেলে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবার একটি চালান বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় হাসান আহমেদের নিজ দখলীয় সেমিপাকা বসতবাড়ির একটি শয়নকক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ ও বসতবাড়ি তল্লাশি করে একটি হলুদ রঙের টিস্যু ব্যাগের ভেতর থেকে দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে রাখা ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩০ গ্রাম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্যের এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্ট অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শেরপুরে হোটেলে ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে খাদ্য পরীক্ষা, ৩ লাখ টাকা জরিমানা

শেরপুরে হোটেলে ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে খাদ্য পরীক্ষা, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

সান্তাহারে চার খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সান্তাহারে চার খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ব্যাংকের আর্থিক সক্ষমতা যাচাই ছাড়াই বিপিসির আমানত, তদন্তে সাত সদস্যের কমিটি

ব্যাংকের আর্থিক সক্ষমতা যাচাই ছাড়াই বিপিসির আমানত, তদন্তে সাত সদস্যের কমিটি

ঢাকায় ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ

বক্স অফিসে ঝড়, তিন দিনে ‘রামায়ণ’-এর আয় ৩৭৫ কোটি রুপি

বক্স অফিসে ঝড়, তিন দিনে ‘রামায়ণ’-এর আয় ৩৭৫ কোটি রুপি

শেয়ার করুন