হোম/সংবাদ

শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

নর্থ এক্সপ্রেস

নর্থ এক্সপ্রেস

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ - ১৭:৫

• পঠিত: 6 বার

সংগৃহীত
সংগৃহীত


বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। আশিকুর রহমান ছাত্র এবং সামিউল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিচুতলা থেকে মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সড়কের ওপর দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ দুটি মহাসড়কের মাঝখানে পড়ে ছিল। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কিংবা কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।