শেরপুরের রুহান সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের পদার্থবিজ্ঞান বিভাগের আহ্বায়ক ডেক্স নিউজ

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ - ২১:৩১
• পঠিত: 26 বার

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের পদার্থবিজ্ঞান বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেরপুরের ভবানীপুর ইউনিয়নের ছোনকা-চণ্ডীপুর গ্রামের কৃতী সন্তান শেখ মো. রুহান রহমান। সম্প্রতি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পদার্থবিজ্ঞান বিভাগের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে শেখ মো. রুহান রহমানকে আহ্বায়ক, মো. মাহাবুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শ্রী পার্থ প্রতিম দাস মিশুককে সদস্য সচিব করা হয়েছে। অনুমোদনপত্রে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শেখ মো. রুহান রহমান শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা-চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তিনি ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম মোস্তফার ভাতিজা। পাশাপাশি তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজের ভাগনে।
সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানান, সরকারি আজিজুল হক কলেজে শিক্ষার্থীবান্ধব, সুস্থ ও পরিচ্ছন্ন ছাত্ররাজনীতির পরিবেশ গড়ে তুলতে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিভিন্ন সময় গুরুত্ব দিয়ে আসছেন। কলেজের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন কর্মসূচিতেও বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ অংশ নিয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়া রুহান রহমানও শিক্ষার্থীদের পাশে থেকে একই ধারার ছাত্ররাজনীতি চর্চা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে রজিবুল ইসলাম শাকিল আহ্বায়ক এবং মো. রাফিউল আল আমিন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালে ঘোষিত ৫৪ সদস্যের ওই আহ্বায়ক কমিটির মাধ্যমে দীর্ঘ সময় পর কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে শুরু হয়।
রুহান রহমানের নতুন দায়িত্বের খবর ছড়িয়ে পড়ার পর শেরপুরের ভবানীপুর ইউনিয়ন ও ছোনকা-চণ্ডীপুর গ্রামের স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, শেরপুরের সন্তান হিসেবে শেখ মো. রুহান রহমান তার নতুন দায়িত্বে সাংগঠনিক দক্ষতা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করবেন।
পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের আংশিক কমিটি
- আহ্বায়ক: শেখ মো. রুহান রহমান
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. মাহাবুর রহমান
- সদস্য সচিব: শ্রী পার্থ প্রতিম দাস মিশুক






