কুড়িগ্রামে ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালি ও আলোচনাসভা

নর্থ এক্সপ্রেস
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ - ১৭:২১
• পঠিত: 9 বার

পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কুড়িগ্রামে মিলাদ শরীফ, কিয়াম শরীফ, ধর্মীয় আলোচনা, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে কুড়িগ্রাম সদর হাসপাতালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে সেখান থেকে একটি র্যালি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ হয়।
এ সময় আলহাজ্ব মো. কামরুল হুদার সভাপতিত্বে এবং আলহাজ্ব মো. আহসান শামীম যুন্নুরাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট খোশ বাজার দরবার শরীফের খলিফা আলহাজ্ব মাওলানা মো. রেজাউল ইসলাম নেছারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আহলে সুন্নত ওয়াল জামায়াতের সিনিয়র সহ-সভাপতি ডা: আলহাজ্ব মুহাম্মদ বেলাল হোসেন, সাতদরগাহ মরহুম পীরসাহেব (রহ.)-এর সাহেবজাদা ও নাছিরিয়া দরবার শরীফ, উলিপুরের পীর সাহেব মাওলানা মো. মমতাজুল হাসান করিমী, বিশ্ববিখ্যাত ফুরফুরা দরবার শরীফের খলিফা ও উলিপুরের হাতিয়ার পীর সাহেব আলহাজ্ব মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন, আহলে সুন্নত ওয়াল জামাআত, কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস. এম. আশরাফুর রহমান, রাজারহাট উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুক বিল্লাহ প্রমুখ।
বক্তারা পবিত্র ঈদে-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ, মানবতা, নৈতিকতা, শান্তি ও সম্প্রীতির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমান, আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।






